মোটর সাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোটর সাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

  • শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত দশটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার ১১ ডিসেম্বর বিকালে বাজার থেকে বাড়ী ফেরার পথে একটি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত ওই শিকের নাম মাওলানা নুরবক্ত মিয়া (৭৫)। তিনি নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মৌলভী শিক্ষক এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, আমার বাবা রবিবার (১১ ডিসেম্বর) বিকালে বকুলতলা বাজার থেকে বাড়ী ফিরছিলেন।
ফেরার পথে পশ্চিম ফুলমতি গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুল্যা (৩০) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে পাকা রাস্তায় পড়ে গিয়ে কপাল ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে সেদিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অচেতন অবস্থায় পাঁচদিন ধরে চিকিৎসা চলার পর শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত দশটার দিকে তিনি মারা যান। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!