বড়লেখায় ইউপি সদস্যের কাণ্ড-জীবিত ভাতাভোগীর মৃত্যুসনদ দিয়ে অন্যকে প্রতিস্থাপনের অপচেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় ইউপি সদস্যের কাণ্ড-জীবিত ভাতাভোগীর মৃত্যুসনদ দিয়ে অন্যকে প্রতিস্থাপনের অপচেষ্টা

  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়েনের দশঘরি গ্রামের আশি বছর বয়সি অতিদরিদ্র ও অসুস্থ আমিন আলী। প্রায় ১২ বছর থেকে পাচ্ছেন বয়স্ক ভাতা। ভাতার টাকায় ওষুধপাতি করেন। পাঁচ মাস ধরে ভাতা বন্ধ থাকায় উপজেলা সমাজসেবা অফিস ও ব্যাংকে দৌঁড়ঝাপ দিয়েও কুলকিনারা পাননি। অবশেষে মঙ্গলবার পুরনো ভাতার বহি হাতে নিয়ে সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন তিনি গত বছরের ৮ অক্টোবর মারা গেছেন! ইউপি সদস্য শহিদ মিয়া তার মৃত্যুসনদ দিয়ে একই গ্রামের লবনী কান্ত দাস নামক ব্যক্তিকে প্রতিস্থাপনের আবেদন করেছেন। এ খবর শূনে কর্মকর্তার কার্যালয়েই তিনি হাইমাউ করে কেঁদে ওঠেন। তিনি আইন আদালতের কাছে ওই ইউপি সদস্যের বিচার চান।

ভুক্তভোগী বৃদ্ধ আমিন আলী অভিযোগ করেন, ইউপি সদস্য শহিদ মিয়া অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানী করছেন। ৫-৬ মাস ধরে ভাতা না পাওয়ায় কয়েকদিন উপজেলা সমাজসেবা অফিস ও ব্যাংকে গিয়েও কোন কারণ খুঁজে পাইনি। কর্মকর্তা ভাতার বহি নিয়ে যোগাযোগ করতে বলায় মঙ্গলবার সেখানে যান। উপজেলা সমাজসেবা অফিসার অনেক খুঁজাখুঁজির পর দেখতে পান ইউপি সদস্য শহিদ মিয়া আমার মৃত্যুসনদ দিয়ে আমার ভাতার বিপরীতে লবনী কান্ত দাস নামে তার পছন্দের এক ব্যক্তিকে প্রতিস্থাপনের কাগজপত্র জমা দিয়েছেন। তার এই সর্বনাশের জন্য তিনি ইউপি সদস্যের শাস্তি দাবী করেন।

Manual8 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বুদ্ধ লোকটি নানা রোগে আক্রান্ত। চলাফেরায় কষ্ট হয়। কোন কাগজ ছাড়াই ভাতার খোঁজখবর নিতে আসেন। পরে বহি নিয়ে আসলে দেখতে পান উনার মৃত্যুসনদ দিয়ে ইউপি মেম্বার শহিদ মিয়া আরেকজনকে প্রতিস্থাপন করতে কাগজপত্র জমা দিয়েছেন। জীবিত ভাতাভোগীকে মৃত দেখানো অমানবিক, মারাত্মক অন্যায় ও অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি ওই বৃদ্ধের ভাতা বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এব্যাপারে ইউপি সদস্য শহিদ মিয়া জানান, ভাতাভোগী আমিন আলীর অপর ভাতাভোগী ভাই আমান আলী গত বছর মারা গেছেন। তিনি ভুলবশত আমিন আলীর মৃত্যুসনদটি দিয়েছেন, এটা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে লেখালেখি না করার অনুরোধ জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!