কমলগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধুম্রজাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

কমলগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধুম্রজাল

  • রবিবার, ৯ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

গাছের ডাল কাটা নিয়ে প্রতিপক্ষের সাথে ঝগড়া ঝাটির পর এরশাদ উল্ল্যা (৯৫) নামে অসুস্থ্য এক বৃদ্ধের মৃত্যু নিয়ে স্থানীয়ভাবে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের প্রথম স্ত্রীর সদস্যরা তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। তবে ডাল কাটা নিয়ে কথাকাটাকাটি হলেও এধরণের কোন ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা দাবি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনাটি ঘটেছে রোববার ০৯ আগষ্ট দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গোপীনগর গ্রামে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনগর গ্রামে এরশাদ উল্যার ছেলেরা ও পাশের বাড়ির নেছার আলীদের সাথে গাছের ডাল কাটা নিয়ে ঝগড়াঝাটি হয়। ঘটনার সময়ে অসুস্থ্য এরশাদ উল্যা স্যালাইন শেষ করে ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে আসেন। পরে তিনি ঘরে চলে যাওয়ার পর মারা যান। তবে এরশাদ উল্ল্যার প্রথম স্ত্রী ও তার ছেলে শহীদ মিয়া, রফিক মিয়া অভিযোগ তুলেন বলেন, এরশাদ উল্ল্যাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা সরেজমিন পরিদর্শন করছেন। এরশাদ উল্ল্যা দীর্ঘদিন স্থানীয় ভূরভূরি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

এ বিষয়ে পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু বলেন, আসলে দু’পরিবারের মধ্যে গাছের ডাল কাটা নিয়ে হালকা ঝগড়া ঝাটি হয়। তবে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলার কোন সত্যতা পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে অসুস্থ্য বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ঘটনা শুনে সরেজমিন পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির প্রথম স্ত্রী ও সন্তানদের একটা অভিযোগ ছিল এরশাদ উল্ল্যাকে মেরে ফেলা হয়েছে। তবে সরেজমিনে আসার পর মারামারির কোন অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া অভিযোগকারীরাও ঝগড়া ঝাটির সময়ে এখানে উপস্থিত ছিল না। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তারপরও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!