বড়লেখায় প্রাক বড়দিন উদযাপন ও কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় প্রাক বড়দিন উদযাপন ও কম্বল বিতরণ

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual5 Ad Code

বড়লেখায় আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রাক-বড়দিন উদযাপন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ ইউপির ৭ নং খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকল্পের উপকারভোগী ৩৩৬ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Manual6 Ad Code

প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্পের ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ টি বোর্ডের মালিকানাধীন পাথারিয়া চা বাগানের ব্যবস্থাপক শাহিদ নেওয়াজ, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, দুবাই প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আসকির আলী, সাবকে ছাত্রলীগ মাসুম আহমদ আজির, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি মোহন লাল রিকমুন প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!