কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ জন রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদার, ইসলামি ব্যাংক শমশেরনগর উপ-শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী সালেহ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, শাব্বির এলাহী, নির্মল এস পলাশ প্রমুখ।

রেমিট্যান্স যোদ্ধা সালেহ আহমেদ বলেন, প্রবাস থেকে টাকা পাঠাতে কিছু সহজ নীতি নিলে ও প্রয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং চালু করে শাখা বাড়াতে হবে। যাতে প্রবাসীরা সহজে সে সব শাখার মাধ্যমে বৈদেশিক মূদ্রা দেশে পাঠাতে পারে। তাহলে হোন্ডি ব্যবসা অনেকটা কমে যাবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!