কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

  • রবিবার, ৯ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে “স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

 শনিবার ০৮ আগস্ট রাত সাড়ে নয়টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

উপজেলা যুবলীগের সদস্য আবুল কালামের সভাপতিত্বে ও যুবনেতা জহিরুল আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র জুয়েল আহমেদ।

Manual1 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগ নেতা মইনুল খান, মোস্তাফিজুর রহমান, পতনউষার ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল বশর জিল্লুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ছাত্রনেতা শাহীন আহমদ, আলাল মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews