কমলগঞ্জে ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কমলগঞ্জে ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত

  • রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়। উপজেলার আদমপুরের জি, কে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুসলিম মণিপুরি পাঙাল কমিউনিটির আয়োজনে কনভেনশনে ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

বাংলাদেশ মুসলিম মণিপুরি পাঙাল কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। শিক্ষক সাজ্জাদুর রহমান ও হুমায়ন রেজা সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মেজবাহ কামাল, ভারতের মনিপুর রাজ্যের প্রাক্তন এমএলএ মো. ফয়জুর রহীম, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, ভারতের মনিপুর রাজ্যের সভাপতি এস.এম.জালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, অবসর প্রাপ্ত কর্নেল সালেহ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ। কনভেনশনে দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপন করবে বলে আলোচকরা দাবি করেন।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দু’দেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগে ২০১৯ সালের ১২ মার্চ বাংলাদেশে ‘অ্যাসেম্বলী অব মণিপুরি মুসলিম ২০১৯’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ভারতের মণিপুরে অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল মৈতৈ পাঙাল কনভেনশন ২০১৯’।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!