কমলগঞ্জে ক্ষতিপূরণ দাবিতে এলাকাবাসীর গণদরখাস্থ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কমলগঞ্জে ক্ষতিপূরণ দাবিতে এলাকাবাসীর গণদরখাস্থ প্রদান

  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের গ্যাস অনুসন্ধানে ড্রিলিং ও ভূ-গর্ভে বিস্ফোরণে বাড়িঘরের দেয়ালে ফাটল, নলকুপে পানি বিনষ্ট হওয়াসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব বরাবর এলাকাবাসি গণদরখাস্ত প্রদান করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ নির্বাহী কর্মকতার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

Manual4 Ad Code

উপজেলার পতনউষার ইউনিয়নের ধূপাটিলা, নোয়াগাও, শ্রীসূয্য, উসমানগড়, টিলাগড়, বৈদ্যনাথপুর, রাঙ্গাটিলা, গুঞ্জরকান্দি গ্রামও শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি, সতিঝিরগ্রাম, ঘুষপুর, সোনাপুর, হাজিনগর, দৌলতপুর, ভাদাইরদেউল গ্রামে ভূ-গর্ভে প্রায় তিন সহ¯্রাধিকেরও বেশি বিস্ফারণ ঘটানো হয়েছে। এতে বেশ কিছু বাড়িঘরের পাকা দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু টিউবওয়েলে পানি বিনষ্ট হয়ে লাল ও ময়লাযুক্ত পানি বের হচ্ছে। এর পূর্বে ফসলি জমিতে ধানক্ষেতেরও ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে অজ¯্র বিস্ফোরণে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষতিপুরণ আদায়ের দবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত আদায় কমিটির আহ্বায়ক মো. আবু বক্কর, সদস্য হুমায়ুন কবির, মো. সেলিম আহমদ, মো. কয়েছ আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

উল্লেখ্য, অতি সম্প্রতি কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ী উপজেলার ৫শ’ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সার্ভে, ড্রিলিং ও রেকর্ডিং কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে বিজিপি, চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। এ্যাকরেজ ব্লক-১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় ৩-ডি সাইসমিক জরিপ প্রকল্প কার্যক্রমের বিস্ফোরণে স্থানীয়রা বাড়িঘরের ক্ষয়ক্ষতি ভোগ করছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!