কমলগঞ্জে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী

  • রবিবার, ৩ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে জুলাই-আগস্ট (২০২৪) গণঅভূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থ্যতার জন্য দোয়া, আলোচনাসভা ও জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল ১১ট “জুলাই যোদ্ধা” কমলগঞ্জ উপজেলার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

Manual7 Ad Code

মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ইমন হোসেন, সালেহ আহমদ, খালেদ আহমদ, মহিন মিয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Manual1 Ad Code

এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগ ও দেশের প্রতি তাদের অবদানের কথা স্মরণ করেন এবং সেই সময়কার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

Manual3 Ad Code

এছাড়া “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের নানা গুরুত্বপূর্ণ মুহুর্ত, সংগ্রামী দৃশ্য ও শহীদদের স্মৃতিচারণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি মো. শাহিন মিয়া, পাপিয়া মইনু তমা, আব্দুস সামাদ মুন্না, আদিল মিয়া, আবুল কাসেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণআন্দোলনের কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!