শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: বৃটেন ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান আল-খায়ের ফাউন্ডেশনের সহযোগীতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নতমানে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৭ জানুয়ারী) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ককম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলী রাজিব মাহমুদ মিঠুন।

Manual1 Ad Code

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কমুদ রঞ্জন দেব, ডিপুটি কমান্ডার মো: মোয়াজ্জেম হোসেন ও মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতিক।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধূরী, সহসভাপতি মো: কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোয়েল, যুগ্ন সম্পাদক এম এ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধূরী, সাহাত্যে ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর সিলেট চাপ্টার এর এডমিন অফিসার হাসনাত রিফাত, প্রতিনিধি সাংবাদিক আহমেদ সেলিম প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে উন্নমানের ১পিচ কম্বল, ১ জোড়া হাত মৌজা ও ১টি উলের মাংকি ক্যাপ প্রদান করা হয় এবং উপজেলার ২শতাধিক জীবিত ও মৃত্য মুক্তিযোদ্ধা পরিবারকে এ সামগ্রী প্রধান করা হবে।

আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব জানান, প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান তারেক মাহমুদ সজিব এর সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনায় তারা এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৃটেন ভিত্তিক এ প্রতিষ্ঠানের পৃথিবার প্রায় ৭০টি দেশে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম অব্যহত আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!