রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে ও দ্রুত কাজ সম্পাদনের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে ও দ্রুত কাজ সম্পাদনের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া-রবিরবাজার-শরীফপুর রাস্তা সংস্কার কাজে অনিয়ম ও দ্রুত রাস্তা মেরামত কাজ সম্পন্ন করার দাবিতে ১১ আগষ্ট মঙ্গলবার দক্ষিন রবিরবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ভুক্তভোগী জনসাধারণের উদ্যোগে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

জাসদ নেতা আব্দুল গাফফার কায়সুলে সভাপতিত্বে তরুন ব্যবসায়ী আহমদ মোনায়েম মান্নার পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী, বিএনপি নেতা আকদ্দছ আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবাব আলী তাকি খান, ইউপি সদস্য আব্বাছ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড এমএ আহাদ, খন্দকার শাহাজান, ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি ফয়জুল হক ও হাসান আল মোহাম্মদ রাজু প্রমুখ।

মানববন্ধনে রবিবাজারের ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় দেড় বছর যাবত কুলাউড়া- রবিরবাজার- শরীফপুর রাস্তাটি সংস্কার করার নামে ঠিকাধারী প্রতিষ্ঠান গর্ত আর খানাখন্দ করে রেখেছে। এছাড়াও নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বক্তাগন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!