শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ পদে ২৭ জনের মনোনয়নপত্র ক্রয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ পদে ২৭ জনের মনোনয়নপত্র ক্রয়

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব’ এর কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের ১৫ টি পদে ২৭জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী জানান, সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী ও ইসমাইল মাহমুদ, সহ-সভাপতি পদে কাওছার ইকবাল, দিপঙ্কর ভট্টাচার্য লিটন, আবুল ফজল আব্দুল হাই ডন ও মোহাম্মদ আব্দুর রব, সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল, সৈয়দ ছায়েদ আহমেদ ও মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত রবিন, এম এ রকিব ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ পদে মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), রুবেল আহমদ ও মিজানুর রহমান আলম, সহ সম্পাদক (দপ্তর সম্পাদক) পদে এম মুসলিম চৌধুরী, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, আনোয়ার হোসেন জসিম, সাধারণ সদস্য পদে সৈয়দ আমিরুজ্জামান, শাহাব উদ্দিন আহমদ, সনেট দেব চৌধুরী, আবুজার রহমান বাবলা, নুর মোহাম্মদ সাগর, মোঃ শাকির আহমদ, সুলতান মাহমুদ ও গোলাম কিবরিয়া জুয়েল।

এদিকে নির্বাচন অফিস সুত্রে জানাযায়, সহ সম্পাদক (দপ্তর সম্পাদক) পদে এম মুসলিম চৌধুরী, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন এর পদে দ্বিতীয় কোন প্রতিদ্ধন্ধি পার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছে।

Manual2 Ad Code

আগামী ৩০ জানুয়ারি কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের ৩৮ জন সদস্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।

Manual7 Ad Code

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী-মোহররম খান কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী৷ মনোনয়নপত্র জমাদান ও বাছাই ১২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!