প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার, মুলহোতা কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার, মুলহোতা কারাগারে

  • শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

আব্দুর রব ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের পাঁচ যুবকসহ আট জনকে কানাডা পাঠানোর কথা বলে তাদের নিকট থেকে ১ কোটি ২৯ লাখ ৮ হাজার ৫০০ টাকা হাতিয়ে মানব পাচারকারী চক্র তাদেরকে ভারতে পাচার করে। এদের মধ্যে খাইরুল হাসান নামক প্রতারিত যুবকের ভাই খছরুল আলমের মানবপাচার প্রতিরোধ ও অর্থ-আত্মসাৎ মামলায় বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বৃহস্পতিবার চক্রটির মুলহোতা নাজমুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন। সে বড়লেখা উপজেলার সৎপুর গ্রামের নইম উদ্দিনের ছেলে।

আদালত ও প্রতারণার শিকার ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, মানবপাচার মামলার প্রধান আসামী বড়লেখার নাজমুল ইসলাম ও ২ নং আসামী কুলাউড়ার কামারকান্দি গ্রামের রুবেল আহমদ এবং মামলার বাদী খছরুল আলমের ছোটভাই খাইরুল হাসান একত্রে দুবাই থাকতেন। ১ নং আসামী নাজমুল ইসলাম তার পাসপোর্টে কানাডার ইমিগ্রেশন সীল ও কিছু ভিডিও দেখিয়ে তাকে কানাডা যেতে প্রলুব্দ করে। পরে প্রস্তাব দেয় সে তাকেসহ আগ্রহী যে কাউকে কানাডায় পাঠাতে পারবে। এই প্রক্রিয়ার সাথে রুবেলও সম্পৃক্ত রয়েছে। তারা উভয়ে বিশ্বাস জন্মিয়ে বড়লেখার খায়রুল হাসান, জিলাল আহমদ, আমিনুল ইনলাম, আব্দুল গনি, দেলোয়ার হোসেন, দেশের অন্যান্য এলাকার ৩ জনসহ মোট আটজনকে কানাডা পাঠানোর জন্য তাদের নিকট থেকে ৫২ লাখ ২৮ হাজার ৫০০ টাকা অগ্রীম গ্রহণ করে। গত বছরের ২০ আগষ্ট মানবপাচারকারী নাজমুল ও রুবেল কানাডা যাত্রা চুড়ান্ত জানিয়ে আট জনের মধ্যে ছয় জনকে দুবাই থেকে দেশে পাঠিয়ে দেয়। অপর তিন জন আগে থেকেই দেশে ছিল। এই আট জনকে ৩ হাজার ডলার করে সঙ্গে নিয়ে ভিসা তোলার জন্য ভারতে পাঠায় এবং জানায় সেখানে তাদের নিয়োজিত ব্যক্তিরা তাদেরকে রিসিভ করবে। সেখানে তাদের পাচারকারী সিন্ডেকেটের ভারতীয় সদস্যরা অজ্ঞাত স্থানে নিয়ে রশি দিয়ে চোঁখ বেধে একটি রুমে আটক করে সাথে থাকা ২৪ হাজার ডলার হাতিয়ে নেয়। জিম্মি করে অনাহারে রেখে শারীরিক নির্যাতনের ছবি হোয়াটসএপে বাড়িতে পাঠিয়ে তাদের মুক্তির জন্য এই সিন্ডিকেট আরো ৪৮ লাখ টাকা আদায় করে। এঘটনায় ভুক্তভোগী খায়রুল হাসানের ভাই খছরুল আলম গত বছরের ১৪ নভেম্বর মানবপাচারকারী সিন্ডিকেটের মুলহোতা বড়লেখার নাজমুল ইসলাম, সহযোগী কুলাউড়ার রুবেল আহমদ ও তার স্ত্রী মুন্নি বেগম এবং বড়লেখার নইম উদ্দিনকে আসামী করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে বড়লেখা থানায় মামলা করেন।

Manual6 Ad Code

বড়লেখা আদালত পুলিশের জি.আরও এএসআই পিযুষ কান্তি দাস জানান, মানবপাচার প্রতিরোধ আইনের একটি মামলার প্রধান আসামী নাজমুল ইসলাম গত বৃহস্পতিবার জামিন নিতে আদালতে হাজির হন। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!