কুলাউড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে মজুরী বন্ধ শ্রমিকদের আন্দোলন : অফিসে তালা আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ প্রাথমিক বৃত্তি-২০২৫ বড়লেখায় প্রথম দিনেই ৩১ পার্সেন্ট পরীক্ষার্থী অনুপস্থিত লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত কমলগঞ্জে ১৭-১৮ এপ্রিল দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি চা-শ্রমিক সংঘের

কুলাউড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code
মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা-অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান,  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরমধ্যে বিভিন্ন ইভেন্টে ১০২ জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও মাহমুদুর রহমান খোন্দকারসহ অন্যান্য অতিথিরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!