কমলগঞ্জে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ তাকুলিয়া মাদারাসা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিতের সার্বিক সহযোগিতায় এবং বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মো. নুরুল আমীন বখশ এর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও মো. সুলেমান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ১নং রহিমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মাহমুদ আলী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুলেমান মিয়া, বড়চেগ তাকুলিয়া মাদরাসার সভাপতি আব্দুস সামাদ খান, বন্ধন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সামসুদ্দিন রানা। অনুষ্ঠানে ১২০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!