ওমানে উঠের লাথিতে প্রাণ হারালেন ফয়াজ মিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ওমানে উঠের লাথিতে প্রাণ হারালেন ফয়াজ মিয়া

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

এইবেলা ডেক্স ::  

Manual8 Ad Code

মধ্যপ্রাচ্যের ওমানে উঠের লাথিতে ফয়াজ মিয়া (২৫) নামক এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১২ আগস্ট রাত ৮ টার (বাংলাদেশ টাইম) দিকে মারা যান তিনি। নিহত ফয়াজ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

নিহত ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমিয়েছিলেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। এছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উঠের ফার্মে পার্ট টাইম কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ টাইম রাত ৮ টার দিকে উঠকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এসময় ফার্মের উঠের লাথিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন তার লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে যায়।

Manual6 Ad Code

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা, ভাই-বোনসহ আত্মীয় স্বজনের বুকফাটা কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে বাড়িতে। ছেলেকে শেষ বারের মতো দেখার জন্য বার বার বিলাপ করেছেন নিহত ফয়াজের বৃদ্ধ মা।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!