বড়লেখায় মিথ্যা মামলা দায়েরে বাদীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় মিথ্যা মামলা দায়েরে বাদীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড

  • মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করে ফেসে গেল বাদী কবির আহমদ। দীর্ঘ সাক্ষ্য প্রমাণে পূর্ব শত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয় মর্মে প্রমাণ পাওয়ায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এনজিআর-২৯/১৯ মামলার রায়ে বাদীর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। অভিযুক্ত কবির আহমদ উপজেলার সায়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

Manual3 Ad Code

জানা গেছে, অভিযুক্ত কবির আহমদের ভাই তানভীর রানা ফয়েজসহ তারা ১১ বন্ধু ২০১৮ সালের ২৪ ডিসেম্বর চারটি মোটরসাইকেল চড়ে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। ফেরার পথে বেপরোয়া গতির কারণে তানভীর রানা ফয়েজসহ তিনজন থাকা মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হত্যা চেষ্টার ঘটনা সাজিয়ে কবির আহমদ প্রতিপক্ষের জুয়েল আহমদসহ তার স্বজনদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করেন। পুলিশের তদন্তে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে আদালতও স্বাক্ষ্যপ্রমাণে ঘটনাটি হয়রানির উদ্দেশ্যে সাজানো মিথ্যা মামলা বলে নিশ্চিত হয়ে অবশেষে বাদী কবির আহমদের বিরুদ্ধে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

Manual8 Ad Code

আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন মিথ্যা মামলা দায়েরের অপরাধে একটি মামলার বাদীর বিরুদ্ধে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!