বড়লেখায় যুক্তরাজ্য ও কানাডা প্রবাসী ২ কমিউনিটি নেতাকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় যুক্তরাজ্য ও কানাডা প্রবাসী ২ কমিউনিটি নেতাকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং কানাডা প্রবাসী মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন।

Manual7 Ad Code

এ সময় তারা স্কুলের অফিসিয়েল কাজে ব্যবহারের জন্য একটি পেপার প্রিন্টার দান করেন এবং স্কুলের শিক্ষার মান উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।

Manual5 Ad Code

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিনের সভাপতিত্বে স্কুল হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মুরাদ মালিক।

Manual3 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে প্রতিনিধি ও স্কুল পরিচালনা কমিটির সদস্য শামীম আহমদ ও সিনিয়র শিক্ষক ছাইদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক কামরুল ইসলাম ও কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তরের সাংবাদিক ও সাবেক শিক্ষক আব্দুর রব, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক বেলাল উদ্দিন লাল, স্কুল কমিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ, প্রবাসী সমাজসেবক আব্দুল মুকিত, অভিভাবক সদস্য ফয়জুর রহমান, মজনু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!