বড়লেখার কাতার প্রবাসীর সাথে প্রতারণা, লভ্যাংশসহ মুলধন আত্মসাৎ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখার কাতার প্রবাসীর সাথে প্রতারণা, লভ্যাংশসহ মুলধন আত্মসাৎ

  • শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখার কাতার প্রবাসী ব্যবসায়ি লোকমান আহমদের প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে গোলাপগঞ্জের মার্ভেলাস হোমস (প্রা:) লিমিটেড কোম্পানী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় প্রতারক কোম্পানীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরসহ চার ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী আদালতে মামলা করেছেন।

এই প্রতারণা মামলার (জিআর-২৪৯/২২) আসামীরা হলেন- মার্ভেলাস হোমস (প্রা:) লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর হাফিজ মাওলানা নুরুল হুদা, ডিরেক্টর সুফিয়ান আহমদ ও সামছুল হুদা।

Manual1 Ad Code

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামীরা সিলেটের গোলাপগঞ্জের মার্ভেলাস হোসম (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর। তারা একে অপরের আত্মীয়, ব্যবসায়িক পার্টনার ও প্রতারক চক্র। প্রতারক চক্রের সদস্য সুফিয়ান আহমদ কাতার প্রবাসী। তিনি বড়লেখা উপজেলার বড়থল গ্রামের কাতার প্রবাসী ব্যবসায়ি লোকমান আহমদকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ের লোভনীয় প্রস্তাব দেন। ৪২ মাসে লভ্যাংশসহ মুলধন পরিশোধের শর্তে ২০১৬ সালের ৪ মার্চ তিনি ৫০ হাজার টাকা মূল্যের ৫ লাখ টাকার ১০টি শেয়ার ক্রয় করেন। মেয়াদান্তে প্রবাসী লোকমান আহমদকে লভ্যাংশসহ ৬ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দেয় প্রতারক কোম্পানীর কর্তারা। ৪২ মাস পর শেয়ার ম্যাচিয়ুড হলে ভোক্তভোগী প্রবাসী কোম্পানীর অফিসে গিয়ে মুলধন ও লভ্যাংশ দাবী করলে তারা দ্রুত পরিশোধের আশ্বাস দেয়। এরপর অনেক অনেক বার ধর্না দিয়েও পাওনা আদায়ে তিনি ব্যর্থ হন। সর্বশেষ গত বছরের ২৪ নভেম্বর আসামীরা মুলধন ও লভ্যাংশ প্রদানের বিষয় সম্পুর্ণ অস্বীকার করায় প্রতারিত প্রবাসী ১ ডিসেম্বর সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করেন।

Manual6 Ad Code

ভুক্তভোগী প্রবাসী লোকমান আহমদের নিয়োজিত আইনজীবি জাকির আহমদ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জানান, আসামীরা সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা। আদালত গোলাপগঞ্জ থানার ওসিকে এজাহারগণ্যে থানায় নিয়মিত মামলা রুজু ও তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ৬ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী ধার্য তারিখ।

Manual2 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, থানার অফিসার ইনচার্জ মামলাটি তদন্তের জন্য তাকে দায়িত্ব দিয়েছেন। মামলাটি এখনও তদন্তাধীন। তদন্ত কাজ শেষ হলেই বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!