বড়লেখায় বনভূমিতে অবৈধ ঘর নির্মাণ : আসামীর জেল জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় বনভূমিতে অবৈধ ঘর নির্মাণ : আসামীর জেল জরিমানা

  • শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখার ডিমাই এলাকায় বন বিভাগের একোয়ার্ড ফরেস্টে অবৈধভাবে প্রবেশ করে আধা-পাকা ঘর নির্মাণ ও পরিবেশের ক্ষতিসাধন সংক্রান্ত মামলার আসামী বলাই মিয়ার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষিত হয়েছে। রোববার রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দণ্ডিত বলাই মিয়া উপজেলার ডিমাই গ্রামের মৃত আমজদ আলীর ছেলে।

জানা গেছে, ২০২০ সালের ৩০ মে বলাই মিয়া বনবিভাগের কেছরিগুল মৌজায় একোয়ার্ড ফরেস্টে অবৈধভাবে প্রবেশ করে মাটি কেটে আধাপাকা ঘর নির্মাণ শুরু করেন। এ ঘটনায় বনবিভাগের বড়লেখা বিট কর্মকর্তা রসেন্দ্র কুমার দেব বলাই মিয়াকে (৫২) আসামী করে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সি.আর-১৩১/২০) করেন।

Manual5 Ad Code

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বন আইনের একটি মামলায় আসামীর বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!