কুলাউড়ায় পতিত জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় পতিত জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম

  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় আউশ আমনের পতিত জমিতে বোরো চাষের চারা রোপণের উদ্বোধন করলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কুলাউড়া উপজেলার লক্ষীপুর-গুদগুদি গ্রামের ৫০ একর আউশ আমনের পতিত জমিতে প্রথমবারের মতো যান্ত্রিকীকরণের মাধ্যমে উক্ত বোরো চাষ প্রকল্প বাস্তবায়ন করছে কুলাউড়া কৃষি বিভাগ। এ উপলক্ষ্যে ৬ ফেব্রুযারি বিকেলে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ উপলক্ষ্যে এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কুলাউড়ার ইউএনও মো. মাহমুদুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক আহমেদ নোমান প্রমুখ।

Manual6 Ad Code

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার লক্ষীপুর-গুদগুদি গ্রামের আউশ আমনের পতিত জমিগুলো প্রথমবারের মতো পাশ^বর্তী ফানাই নদী থেকে পানি সংগ্রহ করে ৬০-৭০ জন কৃষক প্রায় ৫০ একর জমিতে সীড শোয়িং মেশিনের মাধ্যমে ট্রেতে বোরো ধানের বীজ রোপণ করা হয়। উক্ত বীজগুলো থেকে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে তৈরিকৃত জমিতে রোপণ করা হচ্ছে। পরবর্তীতে কৃষি বিভাগের সহায়তায় কম্বাইন্ড হানভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের পতিত জমিগুলোতে কৃষি ফলনের আওতায় নিয়ে আসার জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। সমলয় পদ্ধতিতে পতিত জমিতে বোরো ধান চাষে কৃষকরা বছরে তিনবার এক জমিতে উৎপাদন করতে পারছেন অল্প খরচে। জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় সেচের পরিধি বাড়াতে কৃষি বিভাগের সাথে আলোচনা করে সুইস গেইট নির্মাণ সহ অন্যান্য কৃষি উৎপাদনে পরামর্শ দিচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণের জন্য সরকার কৃষকদের যাবতীয় সহযোগিতা করছে।

এর আগে দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান । ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!