বড়লেখায় নানা আয়োজনে মানবজমিনের রজতজয়ন্তী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় নানা আয়োজনে মানবজমিনের রজতজয়ন্তী পালন

  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় পাঠক নন্দিত পত্রিকা দৈনিক মনাবজমিনের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা ও বৃক্ষ রোপন করা হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বড়লেখা নজরুল একাডেমি।

Manual7 Ad Code

শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টায় বড়লেখা বালিক উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে কেক কাটা হয়। পরে নজরুল একাডেমির হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস।

Manual3 Ad Code

মানবজমিনের বড়লেখা প্রতিনিধি এ.জে লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল দত্ত। শুরুতেই নজরুল একাডেমির পক্ষ থেকে মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলুর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, নজরুল একাডেমির সাধারণ স¤পাদক মিলন দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ পারভেজ, সাংবাদিক তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, মস্তুফা উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী রিপন দাস, ব্যবসায়ী ও সুলতান আহমদ, নজরুল একাডেমির সংগীত শিক্ষক শোভন দলপতি ও মিকন পাল, শিক্ষার্থী খোকন বিশ্বাস, প্রমি দেনবাথ, লাবনী নাথ, পিংকি কর, রোদেলা, প্রতীক, মাহি প্রমুখ। পরে নজরুল একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানবজমিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি সবসময় সাহসিকতার সাথে সত্য তথ্য প্রকাশ করে। দেশ ও জনগণের কথা বলে। যার কারণে আজ অবধি পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে। মানবজমিনের প্রধান স¤পাদক মতিউর রহমান চৌধুরীর জন্যই পত্রিকাটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। বক্তারা মানবজমিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!