বড়লেখায় দুবাই প্রবাসী ব্যবসায়ির ভূমিদখলের চেষ্টা, স্থিতাবস্থা জারির নির্দেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় দুবাই প্রবাসী ব্যবসায়ির ভূমিদখলের চেষ্টা, স্থিতাবস্থা জারির নির্দেশ

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, ডেস্ক::

Manual4 Ad Code

বড়লেখায় দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি মো. রহিম উদ্দিনের প্রায় ১৪ বছর পূর্বের ক্রয়কৃত ভূমি বিক্রেতার যোগসাজসে কতিপয় ব্যক্তি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। এঘটনায় প্রবাসীর স্ত্রী সুলতানা বেগমের পিটিশন মামলায় (মামলা নং-০৭, তাং-১১.০১.২৩) সংশ্লিষ্ট ভূমির উপর স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার (23 জানুয়ারি) বিকেলে আদালতের নির্দেশে পুলিশ বিরোধীয় ভূমির উপর স্থিতাবস্থা জারি করেছে।

অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার অজমীর গ্রামের দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি মো. রহিম উদ্দিন একই গ্রামের মো. আব্দুর রৌপের নিকট থেকে বিগত ২০০৯ সালে ৭ শতাংশ ভূমি ক্রয় করেন। একই দাগের সংলগ্ন প্রায় ১১ শতাংশ ভূমি ক্রয় করেন মোস্তফা উদ্দিন বাদল। আব্দুল হক ও আব্দুল জলিল বাদলের নিকট ওই ভূমি বিক্রি করেন। প্রবাসী বিদেশ থাকার সুবাদে বিক্রেতা আব্দুর রৌপ, আব্দুল হক ও আব্দুল জলিলের যোগসাজসে মোস্তফা উদ্দিন বাদল প্রবাসী মো. রহিম উদ্দিনের ভূমি দখলের চেষ্টা চালায়। জোরপূর্বক প্রবাসীর ভূমি নিজের ভূমির মধ্যে ঢুকিয়ে নেওয়ার হীন উদ্দেশ্যে মোস্তফা বাদল উদ্দিন মাটি ভরাট, বাউন্ডারি দেওয়াল নির্মাণ ও পাকা স্থাপনা নির্মাণের পায়তারা চালায়। গত ৭ জানুয়ারী উক্ত ভুমি দখলের চেষ্টা চালালে প্রবাসীর স্ত্রী ও স্বজনরা তাদেরকে বাধা দিলে তারা তা মানেনি।

Manual5 Ad Code

পরে প্রবাসীর স্ত্রী সুলতানা বেগম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মোস্তফা উদ্দিন বাদল, মো. আব্দুর রৌপ, আব্দুল জলিল ও আব্দুল হককে আসামী করে পিটিশন মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার আদালত বিরোধীয় ভূমির উপর স্থিতাবস্থা জারির আদেশ দেন।

এদিকে আদালতের নির্দেশে বুহস্পতিবার বিকেলে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ উক্ত ভূমির উপর ১৪৪ ধারা জারি করেছেন।

Manual5 Ad Code

বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় আদালতের নির্দেশনা মোতাবেক তিনি উক্ত ভূমির উপর ১৪৪ ধারা জারি করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভূমিতে কোন ধরণের কাজ না করার জন্য বিবাদীদের নোটিশ দিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!