বড়লেখায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী

  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:;

বড়লেখায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রেলওয়ে যুবসংঘ মাঠে অনুষ্ঠিত প্রদর্শণীতে খামারিরা ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গবাদি পশু প্রদর্শণ করেছে।

Manual1 Ad Code

সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual2 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে সিইএ আতিকুর রহমান ও রায়হান আহমদের সঞ্চালনায় বিকেলে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক আব্দুর রব, উপজেলা ডেহরী ফার্ম মালিক সমিতির সভাপতি মো. ইমতিয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, খামারি রহিম বক্ত মুসা প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!