কাজে আসছে না ১৯ কোটি ব্যয়ে নির্মিত আত্রাইয়ের ‘রাবার ড্যাম’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কাজে আসছে না ১৯ কোটি ব্যয়ে নির্মিত আত্রাইয়ের ‘রাবার ড্যাম’

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: শষ্য ভান্ডার খ্যাত উত্তর জনপদের জেলা নওগাঁ। কৃষি নির্ভর এ জেলার আত্রাই উপজেলার শুটকিগাছা নামক স্থানে ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম অকেজো হয়ে পড়ে রয়েছে প্রায় দুই বছর ধরে।

Manual7 Ad Code

কৃষি ভান্ডার খ্যাত উপজেলায় কৃষকের কথা চিন্তা করে পানি ধরে রাখাতে সেচ সুবিধার জন্য ২০১৭ সালে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীর উপরে শুটকিগাছা নামক স্থানে নির্মাণ করা হয় ১৩৫ মিটার দীর্ঘ এই রাবার ড্রাম। তবে নির্মাণ হওয়ার কয়েক বছর চলার পর প্রায় দুই বছর ধরে রাবার ড্রাম নষ্ট হয়ে পরে থাকায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার কয়েক হাজার হাজার কৃষক।

সুবিধাভোগী কৃষক বেলাল হোসেন বলেন, অনেক দিন থেকে এ রাবারড্যাম নষ্ট হয়ে পড়ে আছে। বর্তমানে আমাদের এ অঞ্চলের কৃষকদের বোরো ধানে সেচের জন্য নদীর পানি ধরে রাখা বিশেষ প্রয়োজন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আমরা ফসল উৎপাদনে নদীর পানির উপরই নির্ভশীল হয়ে থাকি।

আরেক কৃষক হারুনুর রশিদ বলেন, জ¦ালানী তেলে মূল্য বৃদ্ধির কারনে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে ফসল উৎপাদানে অনেক খরচ। তাই রাবারড্যাম চালু থাকলে অনেক কম খরচে নদী থেকে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারতাম। রাবার ড্যাম অকেজো হয়ে থাকায় আমরা কিভাবে কৃষিপণ্য উৎপাদন করব তা এখন আমাদের চিন্তার বিষয়।

স্থানীয়রা বলেছেন, প্রায় দুই বছর ধরে রাবার ড্যাম নষ্ট হয়ে পড়ে রয়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোন নজর নেই। সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কৃষকদের উপকারের জন্য যে রাবার ড্যাম তৈরি করা হয়েছে। তা এখন মুখ থুবড়ে পড়ে রয়েছে।

Manual7 Ad Code

শুটকিগাছা-রসুলপুর রাবার ড্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসলেম আলী বলেন, এই রাবার ড্রাম প্রায় দুই বছর আগে রাবার ছিদ্র হয়ে গেছে যার কারণে আমরা পানি ধরে রাখতে পারিছিনা, তরে আমরা রাবার ড্রামের সমস্যা সমাধানের জন্য নওগাঁতে আবেদন করেছি। এই রাবার ড্রামের সমস্যার কারণে কৃষকদের বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ করতে সমস্যায় পড়তে হচ্ছে। আশা করছি খুব তারাতারি এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Manual4 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম কাউছার হোসেন বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার ওই এলাকার সেচ সুবিধার আওতায় আসবে প্রায় ১০৬৫ হেক্টর আবাদি জমি এবং উপকৃত হবে প্রায় ৪৩৯৩ জন কৃষক।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জোনায়েত আলম বলেন, বেশ কিছুদিন পূর্বে রাবার ছিদ্র হয়ে যাওয়ায় ড্যামটি ফুলানো সম্ভব হচ্ছে না। তাই পানি ধরে রাখা যাচ্ছে না। এ মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করা যায় অল্প দিনের মধ্যে রাবার ড্যামের সমস্যার সমাধান হয়ে যাবে।

Manual3 Ad Code

এলাকাবাসীর দাবি দ্রুতই মেরামতের কাজ শেষ করে রাবার ড্যামটি সচল করার।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!