কমলগঞ্জে ৩টি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কমলগঞ্জে ৩টি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

  • সোমবার, ৬ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিগত ৬০৪ দিনের দৈনিক ৫০ টাকা হিসেবে ৩০ হাজার ২০০ টাকা পূর্ণ বকেয়া প্রদানের দাবি জানিয়েছে চা শ্রমিকরা। সোমবার (৬ মার্চ) সকাল ৮টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি বাগানের চা শ্রমিকরা জড়ো হয়ে আলীনগর চা বাগান কারখানার সম্মুখে বিক্ষোভ করে পূর্ণ বকেয়া পরিশোধের দাবি জানান।

Manual8 Ad Code

সোমবার সকাল ৮টায় আলীনগর, সুনছড়া, কামারছড়া চা বাগান শ্রমিকরা আলীনগর চা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত সম্পাদক চন্দন বাকতি, সুনছড়া চা বাগান পঞ্চায়েত সম্পাদক প্রশান্ত কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সম্পাদক দিলিপ কৈরী, আলীনগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য গৌরি রানী, শ্রমিক নেতা দয়াশংকর কৈরী, সীতারাম বীন, রামবিজিত কৈরী, সুনীল মৃধা প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, আমাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের ৫০ টাকা হারে ৬০৪ দিনের বকেয়া ৩০ হাজার ২শত টাকা প্রদান করতে হবে। সরকার শ্রমিক নেতা ও মালিকপক্ষ আমাদের ন্যায্য পাওনা মাথাপিছু হারে ১৯ হাজার টাকা থেকে বঞ্চিত করছে। এটি মোটেও যুক্তিযুক্ত নয়। আমাদের পূর্ণাঙ্গ বকেয়া পরিশোধ করা না হলে পরবর্তীতে আবারো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে শ্রমিকরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে।

Manual3 Ad Code

চা শ্রমিক নেতৃবৃন্দরা জানান, ২০২১ সালে জানুয়ারি হতে ২০২২ সালের আগষ্ট পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডেরও জনপ্রতি প্রায় ২৩০০ টাকা প্রদানের দায় থেকেও মালিকদের মুক্তি দেওয়া হয়। এভাবে মালিকদের স্বার্থরক্ষায় সরকার, মালিক ও দালাল নেতারা সমন্বিত হয়ে সর্বাত্মক ভূমিকা রাখলেও ১৭০ টাকা মজুরি মেয়াদ ২০২২ সালে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে ২ মাস অতিক্রান্ত হলেও কবে নতুন মজুরি কার্যকর হবে সে ব্যাপারে কেউ ‘টু’ শব্দটি করছে না।

Manual4 Ad Code

এব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালেন্দি বলেন, ঢাকায় সমঝোতা বৈঠকে আমরা ছিলাম না। শ্রম প্রতিমন্ত্রী আমাদের ডেকে নিয়ে জানতে চাইলে আমরা বকেয়া ৫০ টাকা হিসাবে শ্রমিকদের ৩০ হাজার ২শ’ টাকা প্রদানের দাবি জানিয়েছি। তিনি আরো বলেন, ১৭০ টাকা মজুরিও সরকার নির্ধারণ করেছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!