কমলগঞ্জে শবেবরাতের নামাজ শেষ করে বাড়ি ফেরা হল না কলেজ ছাত্রের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কমলগঞ্জে শবেবরাতের নামাজ শেষ করে বাড়ি ফেরা হল না কলেজ ছাত্রের

  • বুধবার, ৮ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে শবেবরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালো রাফসান রাহীন (২৩) নামের এক কলেজ ছাত্র। এ ঘটনায় অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন নিহত ব্যক্তির বড় ভাই সৈয়দ ইনামুল কবির রিয়ান।

থানার এজহার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শবেবরাতের নামাজ শেষে উপজেলার রহিমপুর ইউনিয়নের আতুরেরঘর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির একটি গাড়ি এনামুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সড়কে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ১ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

পরে উদ্ধার করা অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মিলে। নিহত সৈয়দ এনামুল কবির রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। এ ঘটনায় বুধবার দুপুরে অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নিহতের পরিবারের পক্ষে একটি লিখিত অভিযোগ করেন।

Manual4 Ad Code

নিহত রাহীনের চাচা সিদ্দেক আলী জানান, পবিত্র শবেবরাতের রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তার বন্ধুদের সাথে বাহিরে গিয়েছিল। পরে রাত দেড়টায় খবর আসে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে এবং গাড়ির পরিচয় বের করতে পুলিশ কাজ করছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!