বড়লেখায় সড়কে কাতার প্রবাসীর মৃত্যু : অন্যজনের অবস্থা আশঙ্কাজনক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় সড়কে কাতার প্রবাসীর মৃত্যু : অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

  • সোমবার, ১৩ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নাঈম আহমদ (২৪) নামক এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মিজানুর রহমান (২৫) নামে আরেক প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী বাজারের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়েছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করেছে।

Manual7 Ad Code

নিহত নাঈম উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির শিমুলয়া গ্রামের মৃত হোছন আহমদের ছেলে এবং আহত মিজানুর একই গ্রামের মৃত শহীদুর রহমানের ছেলে।

স্থানীয় ও হতাহতদের স্বজনরা জানান, নাঈম ও মিজানুর দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। নাঈম সেখানে একটি কাপড়ের দোকানের কাজ করেন এবং মিজানুর একটি কোম্পানীতে কাজ করেন। সম্প্রতি তারা দু’জন ছুটিতে দেশে এসেছেন। রোববার রাত সাড়ে সাতটায় নাঈম ও মিজানুর কাঠালতলী বাজার থেকে মোটরসাইকেল যোগে বড়লেখা সদরের দিকে যাচ্ছিলেন। বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী বাজারের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে নাঈম ও মিজানুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে সিলেটে ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। রোগীর স্বজনরা সিলেট আল-হারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মিজানুরকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

আহত মিজানুর রহমানের চাচাতো ভাই জাবেদ আহমদ বলেন, চিকিৎসকরা জানান, মিজানুর মাথায় গুরুতর আঘাত পেয়েছে। বাম হাতেও সে আঘাত পেয়েছে।

Manual3 Ad Code

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত আটটায় ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে গাড়িটির চালককে পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত দু’জনের মধ্যে একজন মারা গেছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!