কুলাউড়ায় ঘুর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ টিলাগাঁও : দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় ঘুর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ টিলাগাঁও : দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

আজিজুল ইসলাম :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার দুপুর ১টা ও বিকেল ৫টায় দু’দফা ঘুর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি, গাছপালা ও ফসল ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের কবলে পড়ে ৫ জন আহত হয়েছেন। এছাড়াও ঝড়ে গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ক্ষতিগ্রস্থ হয়ে উপজেলার বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

উপজেলার রাউৎগাঁও, কুলাউড়া সদর, টিলাগাও, হাজীপুর, পৃথিমপাশা জয়চন্ডী ইউনিয়নে কয়েকটি গ্রেিম বাঁশ ও টিনের তৈরি দেড় শতাধিক ঘরবাড়ি ঝড়ে বিধস্থ হয়। একমাত্র মাথাগোঁজার ঠাঁই ঘর ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে বেশিরভাগ পরিবারকে।

Manual3 Ad Code

টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক জানান, টিলাগাঁও ইউনিয়নের লালবাগ, আশ্রয়গ্রাম, ইছব পুর, বালিয়া, লহরাজপুর, সালামত পুর, কামাল পুর, শাহ পুুর, বিজলী, আমানী পুর, পাল্লাকান্দী, নইমপুর গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ হয়। এ ছাড়াও লালবাগের বারুনি মেলা ও টিলাগাঁও ষ্টেশনের টিকিট ঘরটিও তছনছ হয়ে যায় যায়।

Manual1 Ad Code

তিনি আরও জানান, ঘুর্ণিঝড়ের সময় লালবাগের বারুনি মেলায় গাছ পড়ে ২ জন ও টিলাগাঁও ষ্টেশনে আশ্রয় নেয়া ৩জন এই ৫ জন আহত হয়েছেন।

কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান জানান, আমার ইউনিয়নের ২, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ঝড়ে বেশি ক্ষতি হয়েছে প্রায় ৫০ টি বসত ঘরের টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এসব মানুষেরা এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।

জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, তাঁর এলাকার ১২ টি বসতঘরের টিনের চালা ঝড়ে উড়ে গেছে।

Manual7 Ad Code

কুলাউড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী জানান, ঝড়ে যেসব এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেইসব ইউনিয়নের চেয়ারম্যানরা ক্ষতিগ্রস্থদের তালিকা করে জমা দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, ক্ষতিগ্রস্থ এলাকার চেয়ারম্যানগণ মোবাইল ফোনে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে টিলাগাঁও ইউনিয়ন। তালিকা করে পিআইও অফিসে জমা দেয়ার জন্য বলেছি। তালিকা পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!