বড়লেখায় দিনমজুর হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে ২ আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় দিনমজুর হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে ২ আসামি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখায় ডেকোরেটার্স শ্রমিক জাবলু আহমদ (২২) হত্যা মামলার আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের গুটমা-গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জাবলু হত্যা মামলার এজাহার নামীয় তিন নম্বর আসামি উজ্জল মিয়া (২৫) ও চার নম্বর আসামি তার বাবা মনু মিয়া (৬০)।

Manual8 Ad Code

গত ৯ মার্চ ছেলে হত্যার অভিযোগে নিহত জাবলুর বাবা শহীদ আহমদ উপজেলার মহদিকোনা আশ্রয় কেন্দ্রের বাসিন্দা কাজল মিয়া, সজল মিয়া, উজ্জল মিয়া ও তাদের বাবা মনু মিয়া এবং মহদিকোনা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আলী আহমদ ও জবরিল মিয়ার নামোল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।

গ্রেফতার আসামিদের বাড়ি নাসিরনগরের গুটমা-গুচ্ছগ্রামে হলেও বর্তমানে তারা বড়লেখা উপজেলার মহদিকোনা আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করেন। পুলিশ জানিয়েছে, বৃহ¯পতিবার দুপুরে বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

জানা গেছে, নিহত জাবলু আহমদ পেশায় দিনমজুর। মামলার ২ নম্বর আসামি সজল মিয়া জাবলুর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করতেন। চলতি বছরের ২১ ফেব্রæয়ারি সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মহদিকোনা আশ্রয় কেন্দ্রের সামনে কাজের টাকার ভাগবাটোয়ারা নিয়ে সজলের সঙ্গে জাবলুর কথা কাটাকাটি হয়। এসময় সজলের ভাই কাজল, উজ্জল ও তাদের বাবা মনু মিয়া জাবলুর ওপর হামলা চালান। তখন কাজল মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জাবলুর বুকে আঘাত করেন। একইভাবে সজল মিয়া ধারালো চাকু দিয়ে জাবলুর পেটে আঘাত করেন। এসময় অপর আসামি উজ্জল মিয়া, মনু মিয়া, আলী আহমদ, জবরিল মিয়া লাঠি দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে জাবলুকে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে জাবলু মাটিতে পড়ে গেলেও আসামিরা তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। পরে জাবলুর চিৎকারে স্থানীয়রা আসামিদের কবল থেকে জাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক জাবলুকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কিছুটা সুস্থ হলে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর আবারও জাবলুর অবস্থার অবনতি ঘটলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পুনরায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ রাত ১০টায় জাবলু মারা যান। এই ঘটনায় নিহত জাবলুর বাবা শহীদ আহমদ থানায় ছয় জনের নামোল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বৃহ¯পতিবার (২৩ মার্চ) ভোর ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুটমা-গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে আসামি উজ্জল মিয়া ও তার বাবা মনু মিয়াকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই আতাউর রহমান জানান, দিনমজুর জাবলুকে হত্যার অভিযোগে তার বাবার মামলায় আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!