রেহানা বাগানের কন্ট্রোল রাস্তাটি খাসিয়াদের রাস্তা উল্লেখ করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

রেহানা বাগানের কন্ট্রোল রাস্তাটি খাসিয়াদের রাস্তা উল্লেখ করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, বিপনন :: গত ২৪ মার্চ প্রথম আলো পত্রিকায় রাস্তা নির্মানে বাধা,প্রশাসনের উদ্যোগে সমঝোতা এবং ২৫ মার্চ কালেরকন্ঠ পত্রিকায় গারোদের রাস্তায় চা গাছের চারা রোপন সংবাদ দুটি আমরা রেহানা চা বাগান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন হয়েছে।

সংবাদগুলিতে প্রকৃত সত্য আড়াল করে মিথ্যে তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো গত ২২ মার্চ বাগানের অভ্যন্তরের ১৪ নং সেকশনের কন্ট্রোল ছোট রাস্তাটি আকষ্মিকভাবে বাগানের জায়গায় বসবাসরত জনপল খাসিয়া বহিরাগত ২০-২৫ জন লোক নিয়ে এসে প্রায় হাজার খানেক চা গাছ উপড়িয়ে ফেলে রাস্তা নির্মাণ করতে থাকে। চা গাছ নষ্ট করে এবং বাগানের অনুমতি না নিয়ে রাস্তা প্রশস্থকরন কাজে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। সাথে সাথে বাগান কর্তৃপক্ষ কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এবং পরদিন ২৩ মার্চ কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ন রাস্তাটি ব্যবহার করতে খাসিয়াদেরকে নিষেধ প্রদান করেন এবং পুরাতন রাস্তাটি ব্যবহারের জন্য বলেন।

Manual1 Ad Code

এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে বাগানের রাস্তাটিকে গারোদের রাস্তা এবং রাস্তা নির্মানে বাধা উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় আমরা বাগান কর্তৃপক্ষ হতাশ হয়েছি। রাস্তাটি মুলত চাবাগানের চোট কন্ট্রোল রাস্তা। এ রাস্তা দিয়ে কাঁচাপাতা চয়ন করে মাথায় করে নিয়ে আসা হয় এবং কর্তৃপক্ষ সুপারভিশনের জন্য এ ছোট রাস্তাটি ব্যবহার করা হয়। বাগানের নিরাপত্তার স্বার্থে এ রাস্তা কখনও খাসিয়াদেরকে ব্যবহার করতে দিবে না। তাই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Manual8 Ad Code

আবুল কালাম আজাদ
ব্যবস্থাপক
রেহানা চা বাগান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!