সিলেটে আড়াই হাজার পরিবার পেল ২কোটি ২১ লাখ টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে আড়াই হাজার পরিবার পেল ২কোটি ২১ লাখ টাকা

  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

Manual3 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশের উদ্যোগে ‘হিউমেনিট্যারিয়ান র‌্যাসপন্স টু দি ফ্ল্যাড ভিক্টিম ফ্যামিলি ইন সিলেট, বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮মাস ব্যাপী প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এসওএস শিশু পল্লীর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন এসওএস শিশু পল্লীর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ও  ইআরফি প্রজেক্টের কোঅর্ডিনেটর চন্দন সাহা।
তারা জানান, ওসমানীনগরের  দয়ামীর, উসমানপুর এবং বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের ২৪৪০টি পরিবার ছিল এই প্রকল্পের উপকারভোগী। স্থানীয় প্রশাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে প্রকল্পটি বাস্তাবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘর মেরামত ও জীবিকায় সহযোগিতার জন্য  ২ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। তার মধ্যে ঘর মেরামতের জন্য ২০০টি পরিবারকে ১৯ হাজার টাকা হারে, জীবিকায়নের সহযোগিতার জন্য ১৯০টি পরিবারকে ২১ হাজার ৩শ টাকা হারে এবং ২হাজার ৫০টি পরিবারের মধ্যে নগদ ৫হাজার টাকা হারে প্রদান করা হয়। এছাড়াও পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। সুবিধাভোগিদের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উল্লেখিত টাকাগুলো প্রদান করা হয় বলে জানান তারা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক এসএ শফি, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাসহ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে সুবিধাভোগিরা তাদের দুর্ভোগের মাঝে এই সহযোগিতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!