বড়লেখায় সালিশে কথিত চোরের নেতৃত্বে ব্যবসায়ির ওপর সন্ত্রাসী হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় সালিশে কথিত চোরের নেতৃত্বে ব্যবসায়ির ওপর সন্ত্রাসী হামলা

  • শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের রেলওয়ে মার্কেটের সুপারি ব্যবসায়ি আবু বক্করকে সালিশ বৈঠকে অভিযুক্ত চোররা পিটিয়ে গুরুতর আহত করেছে। সিসি ক্যামেরার ফোটেজ পর্যালোচনায় সুপারি চোর সনাক্ত হলে বাজার বণিক সমিতি গত শুক্রবার ভুক্তভোগী ব্যবসায়ি আবু বক্করের সুপারির আড়তে অভিযুক্তকে নিয়ে অনুষ্ঠিত সালিশ বৈঠকে এই হামলার ঘটনা ঘটে। এব্যাপারে আহত ব্যবসায়ির ভাই আবুল কাশেম চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, গত ২১ মার্চ ব্যবসায়ি আবু বক্করের আড়ত থেকে ৬০ হাজার টাকা মূল্যের এক বস্তা সুপারি চুরি যায়। দোকানের সিসি ক্যামেরার ফোটেজ পর্যালোচনায় জাকির হোসেন নামে এক যুবককে সুপারি চুরির সম্পৃক্ততা পাওয়া যায়। বিষয়টি তিনি বাজার ব্যবসায়ি সমিতিকে অবহিত করলে সমিতি নেতৃবৃন্দ অভিযুক্ত জাকিরের সাথে যোগাযোগ করে শুক্রবার সালিশ বৈঠক ডাকেন। সালিশ বৈঠক চলাকালে অভিযুক্ত জাকির হোসেন, তার সহযোগি হাসান মিয়া, ফয়েজ উদ্দিন, নাইম আহমদ সহ অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে ব্যবসায়ি আবু বক্করের উপর সন্ত্রাসী হামলা চালায়, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও ক্যাশবাক্সের টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আহত ব্যবসায়ি আবু বক্করের ভাই আবুল কাশেম কথিত সুপারি চোর জাকির হোসেনসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ বাদশা জানান, ব্যবসায়ি আবু বক্করের আড়ত থেকে ৬০ হাজার টাকার এক বস্তা সুপারি চুরি যায়। তিনি চোর সনাক্ত করে বাজার কমিটিতে বিচার দেন। বাজার কমিটির সালিশ বৈঠকে অভিযুক্ত জাকিরের নেতৃত্বে ব্যবসায়ির উপর যেভাবে সন্ত্রাসী হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালানো হল তা নজিরবিহীন ঘটনা। এ ঘটনায় ব্যবসায়িরা চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!