কমলগঞ্জে খুশালপুর সার্বজনীন শ্রীশ্রী গোপাল জিউর আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে খুশালপুর সার্বজনীন শ্রীশ্রী গোপাল জিউর আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের খুশালপুর সার্বজনীন শ্রীশ্রী গোপাল জিউর আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত রোববার (২৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়।

Manual7 Ad Code

প্রধান অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অশোক মাধব রায় অনুষ্ঠানস্থলে আসা মাত্র গীতা স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয় এবং সকল অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

খুশালপুর সার্বজনীন শ্রীশ্রী গোপাল জিউর আশ্রমের সভাপতি সুবিনয় পালের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারন সম্পাদক মহিম দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাশ, প্রাক্তন শিক্ষক সুবোধ চন্দ্র দাশ প্রমুখ। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদে নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অক্ষয় তিথি উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!