সঞ্জীব দাসের নতুন ধারাবাহিক “আলো-আঁধার” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সঞ্জীব দাসের নতুন ধারাবাহিক “আলো-আঁধার”

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code
বিনোদন ডেস্ক::  যুগ স্রষ্টারাই সমাজের অনিয়ম তান্ত্রিক ধাপগুলো পাড়ি দিতে পারে, তাও খুব অল্প। যাঁরা যুগ স্রষ্টা হতে পারেন তাঁরা আবার সমাজ তথা সকলের কাছে পরিচিত হয়ে উঠতে পারেন না। ওই যুগ স্রষ্টারা চারপাশের বহু মানুষকে আলোকিত করে একসময় জীবন ও মৃত্যুর প্রহেলিকায় হারিয়ে যায়। কিন্তু আলোর প্রতিফলন সমাজে অবিরত প্রতিফলিত হয়। তেমনি এক আলোকবর্তিকার জীবনকেন্দ্রিক নতুন ধারাবাহিক নাটক ‘আলো-আঁধার’। মহীউদ্দীন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব দাস।
ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত তারকাবহুল ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সমু চৌধুরী, মাহামুদুল ইসলাম মিঠু, ইসরাত জাহান চৈতি, তানিয়া বৃষ্টি, গোলাম কিবরিয়া তানভীর, শৈলি আহসান, অপু আহমেদ, তানভীর মাসুদ, নুসরাত জাহান রুহি, নাসিমা খানম প্রিমা, ইমরান হাসু, দ্বীপ রাজ, সিরাজ আহমেদ প্রমুখ। সোমবার রাজধানীর উত্তরায় এই ধারাবাহিকটির দৃশ্য ধারণ শুরু হয়।

নির্মাতা সঞ্জীব দাস বলেন, ‘বাংলা ভাষাভাষী সকল মানুষের এই ধারাবাহিকটি ভালো লাগবে। এখানে মফস্বলের চিরাচরিত আটপৌঢ়ে জীবনের পাশাপাশি দেখা যাবে শহুরে জীবনের উজ্জ্বল প্রতিচ্ছিবি। অচিরেই এটিএন বাংলায় নতুন ধারাবাহিকটি প্রচার শুরু হবে।’

আনিসুর রহমান মিলন বলেন, ‘নতুন ধারাবাহিকটির গল্পটি বেশ চমৎকার। গল্পে নতুনত্ব আছে। এটি সাধারণ ধারাবাহিকের মতো নয়। গল্প ভালো না হলে ধারাবাহিক নাটকে কাজ করি না। এ ধারাবাহিকের গল্পটি ভালো লেগেছে। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে। আশা রাখছি তাদের ভালো লাগবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!