বড়লেখায় সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দু’টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীন বেগম (৪০)-কে বুধবার রাতে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পারভীন বেগম উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল গ্রামের নূর ইসলামের স্ত্রী। বৃহ¯পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার রাতে বড়লেখা থানার এসআই এএইচএম মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই রুমি আক্তার ও এএসআই হরিধন দেবনাথসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শাহবাজপুর এলাকা থেকে দু’টি মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভীন বেগমকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

পারভীন বেগমের বিরুদ্ধে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় জিআর ২৮/১৫ মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক/খ ধারায় বিজ্ঞ আদালত সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া পারভীনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার জিআর ৩০৪/১৪ মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, গ্রেফতার পারভীন বেগম একটি মামলায় সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। বৃহ¯পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!