ছেলে উঠতে না পারায় ট্রেন থেকে ঝাঁপ দেন মা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছেলে উঠতে না পারায় ট্রেন থেকে ঝাঁপ দেন মা

  • রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেল স্টেশনে ছেলেকে নিয়ে প্ল্যাটফর্মে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলেন এক মহিলা। কিছুক্ষণ পর ট্রেন এসে স্টেশনে থামতেই তড়িঘড়ি করে উঠলেও সাথে থাকা ছেলেটি উঠতে পারেনি। পরে ছেলের জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপদিয়ে আহত হন মা। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ট্রেন থেকে পড়ে গুরুতর আহত শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।

Manual3 Ad Code

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব আহসান জানান, ‘শনিবার সন্ধ্যায় ভানুগাছ থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই। ট্রেনের দরজায় দাঁড়িয়ে যখন নিজের বাবা-মায়ের দিকে তাকিয়ে আছি, তখন দেখি একটা ছেলে নিচ থেকে ট্রেনে উঠতে অনেক চেষ্টা করে। ওইসময় তার মা দৌঁড়াতে দৌঁড়াতে ছেলে কোথায় বলে ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual4 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, আহত নারীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি হাত, পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!