বড়লেখায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫

  • সোমবার, ১ মে, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ষ্ট্রীট লাইটের সাথে দ্রুত বেগে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সরকারী গাড়ি। এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. এমরান হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম, হাসপাতালের পরিসংখ্যান বিদ সুমন চন্দ্র দাস ও গাড়ী চালক সোহরাব হোসেন গুরুতর আহত হয়েছেন।

Manual8 Ad Code

রবিবার মৌলভীবাজার জেলা সদরে সিভিল সার্জনের কার্যালয়ে পূর্বনির্ধারিত সভায় অংশ নিতে যাওয়ার সময় সকাল সাড়ে ন’টার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দক্ষিণভাগের সফরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Manual7 Ad Code

জানা গেছে, রবিবার সকালে মৌলভীবাজারে সিভিল সার্জনের কার্যালয়ে অফিসিয়াল সভায় যোগদানের জন্য বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস ও স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়িযোগে রওয়ানা দেন। গাড়িটি বড়লেখা-মৌলভীবাজার সড়কের দক্ষিণভাগ সফরপুর এলাকায় পৌঁছামাত্র চালক আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের ষ্ট্রীটলাইটের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে সড়কের পাশের জমিতে গিয়ে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসসহ পাঁচজন আহত হন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!