বড়লেখায় আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাবুল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাবুল গ্রেফতার

  • মঙ্গলবার, ২ মে, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাবুল আহমদ ওরফে ল্যাংড়া বাবুলকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার কেছরিগুল গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual2 Ad Code

পুলিশ জানিয়েছে, গ্রেফতার বাবুল আহমদ ওরফে ল্যাংড়া বাবুল একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে বড়লেখা থানা ছাড়াও সিলেট বিভাগের বিয়ানীবাজার, কানাইঘাট, কুলাউড়াসহ বিভিন্ন থানার সাতটি ডাকাতি মামলার এজাহার নামীয় ও সন্ধিগ্ধ আসামী। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

থানার এসআই স্বপন কান্তি দাস জানান, বাবুল ডাকাতের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। সোমবার নিজ বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের দিক নির্দেশনায় ও নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!