বড়লেখায় সমাজসেবক ডা. আইনুল ইসলামের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় সমাজসেবক ডা. আইনুল ইসলামের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • শনিবার, ৬ মে, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘের সদস্য ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিংবডির সাবেক সহসভাপতি ডা. আইনুল ইসলামের মৃত্যুতে শনিবার দুপুরে প্রবীণ সংঘের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি রফিকুল ইসলাম সুন্দর।

প্রবীণ সংঘের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাময় পালের সভাপতিত্বে ও হাফেজ খলিলুর রহমান শাহীনের সঞ্চালনায় স্মৃতিচারন মুলক আলোচনা সভায় বক্তব্য দেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, গভর্নিংবডির সহসভাপতি প্রভাষক আব্দুল রব্বানী, বড়লেখা নারীশিক্ষা একাডেমী অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, বড়লেখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য লন্ডন প্রবাসী সমাজসেবক জালাল আহমদ, প্রবীণ সংঘের জেনারেল সেক্রেটারী আব্দুস সাত্তার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, মরহুম ডা. আইনুল ইসলামের ছেলে আরিফুল হক প্রমুখ।

Manual2 Ad Code

দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী। পরে অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘের পক্ষ থেকে মরহুমের পরিবারবর্গকে শোকবার্তা প্রদান করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!