কাতারে বাংলাদেশি সাম্পান ওয়ালাদের আধিপত্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে সত্য উদঘাটন ও ন্যায় বিচারের দাবিতে মাসুদ কাউন্সিলরের মেয়ের সংবাদ সম্মেলন ছাতক উপ‌জেলা : ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চেয়ারম্যান প্রার্থী হতে চান : এসএম ছমরু মিয়া কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ বিগত আমলে জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা এক নৃত্যের যাদুকর দূর্জয় বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কাতারে বাংলাদেশি সাম্পান ওয়ালাদের আধিপত্য

  • মঙ্গলবার, ৯ মে, ২০২৩

Manual8 Ad Code
এইবেলা, কাতার :: কাতারের রাজধানী দোহা আরব উপসাগরীয় অঞ্চলের ব্যস্ততম এবং আধুনিক নগরী। যেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যায় নানা বয়সী কাতারী নাগরিক, অভিবাসী ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই মোহনা। আরব উপসাগরে ভেসে বেড়ানোর জন্য নৌকাভ্রমণের জন্য জড়ো হয় তারা।
দোহায় বিকেলের পর কর্নিশে গেলে দেখা মিলবে সারি সারি আরব সাম্পানের। নানা আকারের এসব সাম্পান কাঠের তৈরি। ওপরে ছাদ ও নিচে দুই পাশজুড়ে চেয়ার। আকৃতি অনুযায়ী ২০-৫০ জন যাত্রী বসতে পারেন একেকটি সাম্পানে। সাগর ভ্রমণের জন্য তৈরি ইঞ্জিনচালিত এসব কাঠের নৌকাকে আরবিতে বলা হয় সাফিনা, কাওয়ারেব অথবা মারকাব। বর্তমানে দোহার কর্নিশে আছে মোট ১২৫টি সাম্পান। এর মধ্যে ১১৫টি পরিচালনা করছেন বাংলাদেশিরা। প্রতিটি সাম্পানে রয়েছেন চালক, সহায়তাকারী ও ব্যবস্থাপক। তাঁদের বেশির ভাগই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার। নির্ধারিত ভাড়ায় এসব সাম্পান সাগরে ভেসে বেড়ায়। যাত্রীদের কাছ থেকে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ তিন শ রিয়াল ভাড়া নিয়ে থাকেন ব্যবসায়ীরা।
এক বাংলাদেশী মাঝির তথ্যমতে, কাতারের অন্যান্য খাতে ব্যবসা-বাণিজ্যে ভারতীয় বা অন্যান্য দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে যে প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়, এখানে তেমন নেই। বরং নির্বিঘ্নে ঝামেলা ছাড়া ব্যবসা করা যাচ্ছে। কাতার সরকারের নীতিমালাও অত্যন্ত পর্যটনবান্ধব। ফলে কোনো অতিরিক্ত কর বা আইনি ঝামেলা নেই এখানে। বিকেল চারটা থেকে রাত দুটা পর্যন্ত নৌকাগুলো যাত্রীদের সেবা দিয়ে থাকে। গরমকালে তাপমাত্রার কারণে যাত্রী ও পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও, অন্য সময় কাজের চাপ বেড়ে যায়।
আরব সাগরের বুকে ঐতিহ্যবাহী এসব সাম্পান ভ্রমনে নানা বয়সের নাগরিক, অভিবাসী ও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কর্নিশের এই সাম্পান ঘাটে। বাংলাদেশি সাম্পানওয়ালদের ভীনদেশের সাগরে এরকম বিচিত্র ও দুঃসাহসী পেশা মুগ্ধ ও গর্বিত করে আমাদের।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews