বড়লেখায় ২০ বছর যাবত কোন সংস্কার কাজ হয়নি গ্রাম্য রাস্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় ২০ বছর যাবত কোন সংস্কার কাজ হয়নি গ্রাম্য রাস্তার

  • শুক্রবার, ১২ মে, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি গ্রামীণ রাস্তায় ২০ বছর ধরে সরকারী বরাদ্দে কোন সংস্কার কাজ করা হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ২০০৩ সালে ব্যক্তি উদ্যেগে রাস্তায় ফেলা মাটি ও ইট উঠে গিয়ে রাস্তাটি এখন বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। এতে বছরে ৬-৭ মাস এই রাস্তায় চলাচলকারীরা মারাত্মক দুর্ভোগ পোয়ান।

জানা গেছে, উপজেলার মাইজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখের পাকা রাস্তা হতে দক্ষিণ মাইজগ্রাম মূখী বশারত আলীর বাড়ির সামনের পাকা রাস্তার মধ্যবর্তী প্রায় এক কিলোমিটার গ্রামীণ রাস্তা দিয়ে মাইজগ্রামের অধিকাংশ লোকজন উপজেলা সদর, চান্দগ্রাম বাজার, বিছরাবাজার এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন। মুসল্লীরা মসজিদে যাতায়াত করেন। এই রাস্তার মধ্যবর্তী স্থানে ‘মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে। ৩-৪ হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করলেও গত ২০ বছরে সরকারী বরাদ্দের একমুঠো মাটিও পড়েনি বলে এলাকাবাসী অভিযোগ করেন। ২০০৩ সালে মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাজী মকবুল আলী এলাকার জনসাধারণ ও স্কুল-মাদ্রাসা ও মসজিদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটিতে মাটি ও ইট ফেলে চলাচল উপযোগী করেন। এরপর প্রায়ই তিনি কিছু কিছু সংস্কার কাজ করলেও সরকারী বরাদ্দে কোন সংস্কার হয়নি।

সরেজমিনে গেলে গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল হাসিব, মুরব্বি মজির উদ্দিন, আব্দুল কালাম, বাবরুল হোসন রিয়াজ, আব্দুল হক, ইসলাম উদ্দিন, হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ জানান, গ্রামের গুরুত্বপুর্ণ এই রাস্তাটির প্রতি কারো যেন কোন নজর নেই। গত ২০ বছরেও সরকারী বরাদ্দে কোন সংস্কার কাজ হতে তারা দেখেননি। বছরের ৬-৭ মাস কর্মমাক্ত রাস্তায় যাতায়াত করতে জনসাধারণ ও শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোয়াতে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য শুধু আশ্বাসই দিয়ে যান। ২০ বছর আগের ব্যক্তি উদ্যোগের সংস্কার কাজ উঠে যাচ্ছে। সৃষ্টি হয়েছে গর্তের। রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য প্রায় ৬ বছর আগে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বরাবর আবেদন করেও কোন সুফল মিলেনি। গত বছরও সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, এই রাস্তায় একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। তার দাবী সংস্কার কাজের জন্য ইতিপূর্বে কিছু সরকারী বরাদ্দ মিলেছে। কাজ হলো কি না খোঁজ নিয়ে দেখবেন। ইট সলিংয়ের জন্য একটি প্রকল্প আসলেও রাস্তাটি পাকাকরণের জন্য লিস্টেড থাকায় তা ফেরত গেছে।

Manual5 Ad Code

উপজেলা প্রকৌশলী প্রিতম সিকদার জয় জানান, রাস্তাটি এলজিইডির আইডিভুক্ত হলেও এখনও পাকাকরণের উপযোগী নয়। মাটির কাজ ও ইটসলিং করে রাস্তাটি উপযুক্ত করার পর পাকাকরণের নিয়ম রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!