বড়লেখা আদালত প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাকে তাচ্ছিল্য হামলার চেষ্টা, হত্যার হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখা আদালত প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাকে তাচ্ছিল্য হামলার চেষ্টা, হত্যার হুমকি

  • বুধবার, ১৭ মে, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সিরাজ মিয়া (৮০) নামক এক বীর মুক্তিযোদ্ধাকে দুই ভাই মিলে তুচ্ছ-তাচ্ছিল্য, অকথ্য ভাষায় গালি গালাজ, হামলার চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা বুধবার দুপুরে ঘটনাকারী আব্দুস সবুর ও আব্দুস ছত্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual4 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিনগর গ্রামের বাসিন্দা আব্দুস সবুর, আব্দুল আহাদ ও আব্দুস ছত্তার আপন তিন ভাই। এরমধ্যে আব্দুস সবুর ও আব্দুল আহাদের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা মোকদ্দমা চলছে। আপোস মীমাংসায় বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গ্রামের মুরব্বিরা একজন আইনজীবির সাথে পরামর্শ করতে দায়িত্ব দেন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়াকে। তিনি মঙ্গলবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের একজন আইনজীবির চেম্বারে বসে এব্যাপারে পরামর্শ করছিলেন। এসময় আব্দুস সবুর ও আব্দুস ছত্তার বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়াকে আইনজীবির চেম্বারে বসা দেখেই তার ওপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালি গালাজ, এলাকায় যাওয়ার পর ছুরি মেরে ভুড়ি নামাইয়া দেওয়ার হুমকি-ধমকি দিয়ে হামলার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে।

Manual7 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!