বড়লেখায় চা বাগানের কাজে বাধা, ম্যানেজারকে হত্যার হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় চা বাগানের কাজে বাধা, ম্যানেজারকে হত্যার হুমকি

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাগ চা বাগানের লীজকৃত ভূমির উন্নয়ন কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এর জের ধরে গত ১২ মে বাগান ব্যবস্থাপক সমীরণ মৃধাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাগান ব্যবস্থাপক শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

Manual7 Ad Code

জিডির অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে আয়েশাবাগ চা বাগানের সরকারি লীজকৃত ভূমিতে বাংলাদেশ চা বোর্ডের নির্দেশনা মোতাবেক বাগান কর্তৃপক্ষ উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। কয়েক দিন আগে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জির বাসিন্দা মৃত অনিল খাসিয়ার ছেলে কুয়ান সিং নামক এক আদিবাসি (খাসিয়া) চা বাগানের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করে। এই ঘটনার জেরে গত ১২ মে কুয়ান সিং বাগান ব্যবস্থাপক সমীরণ মৃধার কার্যালয়ে প্রবেশ করে তাকে অশ্লীল গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি-ধমকি দেয়। এতে তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন।

Manual3 Ad Code

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর রবিউল হক বৃহস্পতিবার বিকেলে জানান, চা বাগান ব্যবস্থাপকের সাধারণ ডায়রির অভিযোগের তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!