কমলগঞ্জে প্রতারণা মামলায় এনজিওকর্মী শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আত্মহত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে প্রতারণা মামলায় এনজিওকর্মী শ্রীঘরে

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে চেক ডিজঅনার মামলায় রবীন্দ্র কুমার সিংহকে (৫০) নামে এক এনজিও কর্মীকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

Manual7 Ad Code

 শুক্রবার ২১ আগষ্ট রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ঘোড়ামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক রবীন্দ্র কুমার সিংহ ঘোড়ামারা গ্রামের ধনঞ্জয় সিংহের ছেলে। তিনি এনজিও সংস্থা হীড বাংলাদেশের যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের যক্ষা নিয়ন্ত্রণ সহকারী হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মৃত হরি কৈরীর ছেলে বিকাশ কৈরীর নিকট ব্যবসা করার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা ধার নেন এনজিও কর্মী রবীন্দ্র কুমার সিংহ। পরে দেনাদার রবীন্দ্র কুমার সিংহ পাওনাদারকে সময় মত টাকা দিতে না পেরে একটি চেক দেন। পরে উক্ত চেকটি সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় প্রত্যাখান হয়।

Manual7 Ad Code

এ ঘটনায় পাওনাদার বিকাশ কৈরী বাদী হয়ে মৌলভীবাজার আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় শুক্রবার রাতে রবীন্দ্র কুমার সিংহকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রবীন্দ্র কুমার সিংহকে শনিবার (২২ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!