কাল আরিফের সমাবেশ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কাল আরিফের সমাবেশ!

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: অবশেষে এক ঘন্টার অনশনের মাধ্যমে সমাবেশের অনুমতি পেলেন মেয়র আরিফ। এর আগে  ২০ মে (শনিবার) সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশের  জন্য মহানগর পুলিশের অনুমতি চান। শুক্রবার (১৯ মে) সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আরিফকে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ না করার অনুরোধ করা হয়। পরে তিনি ওই দিন বিকেলে অনুসারীদের নিয়ে রেজিস্ট্রারি মাঠের বন্ধ ফটকের সামনে অনশনে বসে পড়েন।

এসময় নেতাকর্মীরা আরিফের পক্ষে শ্লোগান দিতে থাকেন। সমাবেশের অনুমতি পাওয়ার পূর্ব পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

Manual4 Ad Code

অনশন থেকে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সমাবেশের জন্য আমি তিন দিন আগে পুলিশকে চিঠি দিয়েছে। টিভি-পত্র পত্রিকায় প্রচারণা চালিয়েছি, মাইকিং করেছি। এটা কোন রাজনৈতিক দলের সমাবেশ নয়। আমি আমার অবস্থান স্পষ্ট করার জন্য মহানগরবাসীকে ডেকেছি।

পুলিশ তাকে সড়ক থেকে সরে যেতে বললে মেয়র বলেন, আমি এখানে থেকে সরছি না। প্রয়োজন হলে আমাকে আটক করেন। গ্রেপ্তার বা জেলের ভয় দেখিয়ে আমকে আটকানো যাবে না।

প্রায় ঘন্টাখানেক মাঠের সামনের সড়কে অবস্থানের পর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়া হয়। এরপর খুলে দেওয়া হয় রেজিস্ট্রারি মাঠের বন্ধ ফটক। পরে সমাবেশের জন্য ডেকোরেটার্সের সরঞ্জামাদি প্রবেশ করে মাঠে।

Manual7 Ad Code

এ ব্যাপারে বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস শুক্রবার সন্ধ্যায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন শঙ্কায় আরিফুল হক চৌধুরীকে সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছিলো। তবে পরে মেয়রের অনুরোধে তাকে শনিবার সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতুহল আরো বাড়িয়েছে।

Manual6 Ad Code

এ অবস্থায় শনিবার বেলা ২টায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ আহ্বান করেন আরিফুল হক। এই সমাবেশ থেকে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কারের কথাও জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!