প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জ আ’লীগের বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জ আ’লীগের বিক্ষোভ মিছিল

  • সোমবার, ২২ মে, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: রাজশাহী জেলা বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ। সোমবার বিকাল ৫টায় পৌরসভা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews