বড়লেখায় বিজিবির অভিযানে ১১ ভারতীয় অবৈধ গরু আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় বিজিবির অভিযানে ১১ ভারতীয় অবৈধ গরু আটক

  • শনিবার, ২৭ মে, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার লাতু বিওপির বিজিবি সদস্যরা শনিবার ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১টি ভারতীয় অবৈধ গরু আটক করেছে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। বিকেলে বিজিবি আটক গরুগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছে।

Manual8 Ad Code

জানা গেছে, সম্প্রতি বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ গরু ও মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। গবাদিপশু পাচারের সাথে চোরাকারবারীরা বিভিন্ন মাদকদ্রব্যও নিয়ে আসছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খান পিএসসি’র নেতৃত্বে বিজিবির লাতু ক্যাম্পের টহল বাহিনী উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল চা বাগানের ভেতর ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর সীমান্ত অতিক্রম করে চা বাগানের ভেতর দিয়ে চোরাকারবীরা কয়েকটি ভারতীয় গরু নিয়ে যেতে দেখে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এসময় গরু ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি ১১টি ভারতীয় গরু আটক করে। যার বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খান পিএসসি বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিকিলে আটক গরুগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!