বড়লেখায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • শনিবার, ২৭ মে, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা থানা পুলিশ ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে পুলিশ উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম হাতলিঘাটের রেল গেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জুড়ীর ধামাই কালাটিলা গ্রামের বলরামের ছেলে রাজা রাম (৩৫) ও বড়লেখার কাশেমনগর গ্রামের মৃত আসাব আলীর ছেলে জামাল উদ্দিন (৪৫)।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিঘাটের রেল গেট মসজিদের পাশে রাজা রাম ও জামাল উদ্দিন গাঁজা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে রাজা রাম ও জামাল উদ্দিনের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, গ্রেফতারকৃতরা জুড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বড়লেখায় বিক্রির জন্য এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!