রাজনগরে অজ্ঞাত যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে অজ্ঞাত যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • শুক্রবার, ১২ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual8 Ad Code

হতভাগ্য যুবতীর আনুমানিক বয়স ২৫ বছর। বোরকা পরা অবস্থাতেই গাছে ঝুলছিল লাশ। কী তার পরিচয় বা কোথায় তার ঠিকানা! আশেপাশের কেউই চেনে না তাকে।

কেউ বলছে হয়তো মোবাইল ফোনের পরিচয়ে কারো সাথে ঘরবাধার জন্য বের হয়েছিল অজানার উদ্দেশ্যে। আবার কেউ বলছে হয়তো কেউ এনছিল ফুর্তির জন্য!

রাজনগর থানা পুলিশ ১২ জুন শুক্রবার লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়ে। পুলিশ ধারণা করছে ওই য়ুবতীর সাথে সেচ্ছায় শারীরিক সম্পর্ক করা হয়েছিল। ময়না তদন্তের রিপোর্টেই বুঝা যাবে কীভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই যুবতীর।

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ও রাজনগর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও সংশিøষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ (দÿিনটিলা) গ্রামের এক নারী টিলার পাশের পুকুরে বাসন মাজার জন্য গেলে দূর থেকে এক নারী দাড়িয়ে আছে দেখতে পান। বিষয়টি তিনি বাড়ির পূরুষদের জানালে তারা এসে দেখেন এক নারীর লাশ গাছের ডালে ঝুলছে। বিষয়টি সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাজনগর থানার পুলিশদের খবর দেয়া হয়।

Manual1 Ad Code

খবর পেয়ে রাজনগর থানার উপপরির্দশক (এসআই) আবুল কালাম ঘটনাস্থলে যান। আলামত সংগ্রহের জন্য মৌলভীবাজার থেকে আসে পিবিআইর একটি টিমও। উপস্থিত পুলিশ ও পিবিআই বিভিন্ন আলামত সংগ্রহ করে। করা হয় সুরতহাল রিপোর্টও। এতে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের যৌনাঙ্গে রক্ত ও বীর্য পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে মৃত্যুর আগে ওই যুবতীর সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছিল। তবে এটি হত্য না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।

খবর পেয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ও রাজনগর থানার ওসি আবুল হাসিম ঘটনাস্থলে যান। এদিকে লাশের পাশে একটি শপিং ব্যাগে কয়েকটি ড্রেস পাওয়া ও তার ব্যবহৃত সেন্ডেল পাওয়া গেছে। ব্যাগের ঠিকানায় চাঁদপুরের একটি দোকানের নাম ছিল। পুলিশ ওই ব্যাগে থানা নাম্বারে যোগাযোগ করে কথা বলে। তবে তারা ওই নারীকে চেনে না বলে জানিয়েছে।

Manual3 Ad Code

রাজনগর থানার এসআই আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এটি হত্য না আত্মহত্যা তা এখন বলাযাচ্ছে না। লাশের হায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!